হোম > সারা দেশ > রংপুর

দুর্গাপূজাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও‌য়ে মন্দিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি

দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঠাকুরগাঁও‌য়ে এক‌টি ম‌ন্দির ও এর আশপাশে ১৪৪ ধারা জারি ক‌রে‌ছে সদর উপ‌জেলা প্রশাসন। আজ বুধবার ভোর ৬টা থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় এ আদেশ জারি ক‌রেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট বেলায়েত হোসেন।

ইউএনও ব‌লেন, ‘সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দির এলাকায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ইসকন অনুসারীদের দ্বন্দ্বের জেরে ওই মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পন্থী ও সনাতন ধর্মাবলম্বীদের ম‌ধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। এবারের দুর্গাপূজা ঘিরে অপ্রীতিকর প‌রি‌স্থি‌তির আশঙ্কায় রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করা হয়।

জেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মন্দিরের জমির ভোগদখল নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই অনুসারীর মধ্যে বিরোধ চলছে। বিভিন্ন পূজার সময় এলে জেলা প্রশাসনের মিটিংয়ে বিষয়টি আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ ১৫ বছর ধরে সমস্যা সমাধান হয়নি। পূজা পেরিয়ে গেলেও সবাই আবার বিষয়টি ভুলে যান।’  

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফি‌রোজ ক‌বির আজকের পত্রিকাকে বলেন, ‘মন্দিরে ১৪৪ ধারা জারির পর সেখানে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ