হোম > সারা দেশ > পঞ্চগড়

দেবীগঞ্জে পানিতে ডুবে যমজ বোনের মৃত্যু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশে খেলা করার সময় ডোবায় (গর্তে) পড়ে মনি ও মুক্তা (২) নামে যমজ বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলার উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকা এ ঘটনাটি ঘটে। 

মৃত মনি ও মুক্তা দুই বোন ওই গ্রামের কবির হোসেনের মেয়ে। বাড়ির মাত্র ১০ হাতের মধ্যে ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে মনি ও তার বোন তাদের বাড়ির আঙিনায় খেলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির সবার অগোচরে অসাবধানতায় বাড়ির পাশে থাকা ডোবায় পড়ে যায়। পরে দুই বোনকে দেখতে না পেয়ে তাদের বাবা-মা দুজনে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে থাকা পানিতে  তাদের ভাসতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ