হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু, আহত স্ত্রী

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সাঈদ (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫)। আজ রোববার উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আবু সাঈদ ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামের জমির উদ্দিনের ছেলে। তিনি পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার বাজে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

সাঘাটা থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন আবু সাঈদ। পথে ভাঙ্গামোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। 

এতে আবু সাঈদ আহত হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারান। একই সঙ্গে তার স্ত্রী মোর্শেদা বেগম আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ