হোম > সারা দেশ > রংপুর

ওজনে কম দেওয়ায় তিন ফিলিং স্টেশনকে জরিমানা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে পরিমাপে কম দেওয়ার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে ডিজেল ও পেট্রল পরিমাপে কম দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় তিন ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে ওজনে কম দিয়ে  গ্রাহকদের ঠকানো হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় গড়ের মাথার হাসনা ফিলিং স্টেশনকে ২০ হাজার, মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও শুকুরেরহাট মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও বিকাশ চন্দ্র বর্মন। তিনি বলেন, দ্বিতীয়বার যাতে কেউ ওজনে কম না দেয় ফিলিং স্টেশন ছাড়াও একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ