হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত বৃদ্ধের নাম ধলু শেখ। তিনি উপজেলার কোচাশহর ইউনয়নের ছয়ঘড়িয়া গ্রামের ময়নুদ্দীন শেখের ছেলে।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, ধলু শেখ পেশায় একজন ভিক্ষুক। চোখেও কম দেখেন। গত ২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ পুকুরে ভাসমান অবস্থান লাশ পাওয়ার সংবাদে স্বজনেরা এসে তাঁর মরদেহ শনাক্ত করে। তাদের ধরনা অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মর্গে পাঠানো হবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ