হোম > সারা দেশ > দিনাজপুর

ভবেশকে মানসিক চাপ দিয়ে ‘পরিকল্পিতভাবে হত্যা’, পরিবারের মামলা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

ভবেশ চন্দ্র রায়ের ছবি হাতে তাঁর স্ত্রী শান্তনা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে ‘পরিকল্পিত হত্যা’ করার অভিযোগ আনা হয়েছে।

আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছবুর।

আসামিরা হলেন— শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আতিকুর ইসলাম, শহরগ্রাম গ্রামের রতন ইসলাম, নওসিংপাড়া গ্রামের মুন্না ইসলাম ও পাঁচশালা গ্রামের মো. রুবেল ইসলাম। এ ছাড়া মামলায় তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় স্বপন উল্লেখ করেন, চার আসামির সঙ্গে তাঁর বাবার সম্পর্ক খুবই ভালো ছিল। তিনি আর্থিক দৈন্যের কারণে প্রধান আসামি প্রতিবেশী আতিকের কাছ থেকে ২৫ হাজার টাকা সুদের ওপর ধার নিয়েছিলেন। সেই টাকা আদায় করতে ভবেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে মানসিক চাপ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিরল থানার ওসি ছবুর বলেন, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ