হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী সীমান্ত থেকে বন্দুক ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারী সীমান্ত থেকে উদ্ধার হওয়া বন্দুক ও গোলাবারুদ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার মধ্যরাতে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার মধ্যরাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বন্দুক ও গোলাবারুদ পাচার হবে এমন তথ্য পায় বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে বিজিবির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

এ সময় সীমানা পিলার-৯৮৫-এর সাব পিলার ৩-এর কাছ দিয়ে কয়েকজনকে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় টহলদল তাদের আটকের চেষ্টা করে। সন্দেহভাজন ব্যক্তিরা বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবির টহলদল ঘটনাস্থল তল্লাশি করে পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এথেনা বন্দুক, একটি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি ও ৩৩ হাজার ১০০ পিস ভারতীয় সিসা গুলি উদ্ধার করে। এ ছাড়া একটি হিরো ইগনেটর ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার করা বন্দুক, গোলাবারুদ ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিষয় জানিয়েছেন। তিনি বলেন, সীমান্ত দিয়ে চোরাকারবার ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ