হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ১ ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাঈম আলী (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববারের এই ঘটনায় গতকাল সোমবার মামলা হলে সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সাঈম বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতেরছড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গত রোববার দুপুরে আট বছর বয়সী এক মেয়েকে ঘাস কাটা শিখিয়ে দেওয়ার ছলে ধর্ষণের চেষ্টা করেন সাঈম। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে গেলে সাঈম পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গতকাল সোমবার ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সন্ধ্যায় সাঈমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত সাঈমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ