হোম > সারা দেশ > দিনাজপুর

তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্ত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। দলের কঠিন সময়ে সাধারণ সদস্যরাই দলকে সুসংগঠিত করে। শুক্রবার (৩ মার্চ) দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সদ‍্যপ্রয়াত ধামইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরীর শোক সভায় তিনি এসব কথা বলেন। 

ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মমতাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজেন চন্দ্র দেবশর্মার সঞ্চালনায় শোক সভায় অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন—বিরল উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী অফিসার মোছা আফছানা কাওছার, অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা, ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন। 

বক্তব্য শেষে মনজুরুল ইসলাম চৌধুরীসহ প্রয়াত সকল নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ