হোম > সারা দেশ > রংপুর

দাদার শেষকৃত্যের পর বিদ্যুতায়িত হয়ে নাতির মৃত্যু 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে দাদার সমাধিস্থলে বিদ্যুতায়িত হয়ে নাতি রামকৃষ্ণ ঝিনুকের (২০) মৃত্যু হয়েছে। গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে। নিহত রামকৃষ্ণ ঝিনুক উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাণীরকুটি গ্রামের রঞ্জিত রায়ের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে রামকৃষ্ণের দাদা হরে কান্ত রায়ের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হয়। দাদার সমাধিস্থল আলোকিত করার জন্য রামকৃষ্ণ বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, বিদ্যুতায়িত হয়ে রামকৃষ্ণ ঝিনুক মারা গেছেন। আমি ঘটনাস্থলে রাত ২টা পর্যন্ত উপস্থিত ছিলাম। 

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ