হোম > সারা দেশ > দিনাজপুর

অতিরিক্ত মদপানের পর পুকুরে পড়ে যুবকের মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের বীরগঞ্জে অতিরিক্ত মদপানের পর পুকুরের পানিতে পড়ে তায়েজ মার্ডি (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সুজালপুর ইউনিয়নের রণগাঁও পল্লি এলাকার মোবারক মাস্টারের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর। তিনি বলেন, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তায়েজ মার্ডি সুজালপুর ইউনিয়নের রণগাঁও গ্রামের মাতী মূর্মুর ছেলে। গতকাল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে তায়েজ অতিরিক্ত দেশি মদ পান করেন। পরে পুকুরের পাড় দিয়ে বাড়ি ফেরার পথে পানিতে পড়ে তিনি মারা যান।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আব্দুল গফুর জানান, দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন তায়েজ মার্ডি। তিনি গতকাল রাতে অতিরিক্ত মদপান করে পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ