হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বাবার বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। জান্নাতুল ফেরদৌস নামে আড়াই বছর বয়সী কন্যা সন্তানকে বাবা জাকির হোসেন হত্যার করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ। জাকির হোসেন ওই গ্রামের সহিদুলের ছেলে। 

নিহতে পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে জাকির মানসিক অবসাদে ভুগছিলেন। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি তাঁর স্ত্রী বেলী ও মেয়ে জান্নাতুন ফেরদৌসকে মারপিট করেন। এক সময় ছুরিকাঘাত করে মেয়েকে হত্যা করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকিরকে গ্রেপ্তার করে ও শিশুর মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠায়। শিশু জান্নাতুন ফেরদৌসের ময়নাতদন্ত শেষে মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে শিশুটির মামা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ