হোম > সারা দেশ > পঞ্চগড়

করতোয়ায় নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮

আল মামুন জীবন, বোদা (পঞ্চগড়) থেকে

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় তিন দিনে ৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরবেলা থেকে আউলিয়া ঘাটে পুনরায় উদ্ধারকাজ শুরু করেন ডুবুরি, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা। বেলা সাড়ে ১০টা পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়।

দীপঙ্কর রায় বলেন, রোববার ও সোমবার দুই দিনে ৫১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ৫০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কছে। সবার শেষকৃত্য সম্পন্ন করেছেন স্বজনেরা। মঙ্গলবার সকাল থেকে পুনরায় স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস এবং রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে। 

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই দিনের উদ্ধার করা মরদেহের তালিকা থেকে জানা গেছে, অজ্ঞাত এক মরদেহ বাদে ৫০টি মরদেহের মধ্যে ১২ জন পুরুষ, ২৫ জন নারী ও শিশু ১৩ জন। বোদা উপজেলার মারা গেছে ২৯ জন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন এবং আটোয়ারী উপজেলা, ঠাকুরগাঁও, পঞ্চগড় সদরের একজন করে মারা গেছে। 

উল্লেখ্য, গত রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। 

এ ঘটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ