হোম > সারা দেশ > দিনাজপুর

ছাড়পত্র না থাকায় ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

দিনাজপুর ও নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় দিনাজপুরের নবাবগঞ্জে পাঁচটি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজাসহ আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। 

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পুরোনো পদ্ধতিতে (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশ ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

অভিযানে মেসার্স এম এস ব্রিকস, মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস, মেসার্স রিয়াল ব্রিকস ও মেসার্স এম আর এস ব্রিকসকে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সময় মেসার্স এম ভি এম ব্রিকসকে ২০ হাজার, মেসার্স রিয়াল ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার এবং মেসার্স এম আর এস ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘একাধিকবার সতর্ক করলেও তারা প্রশাসনকে তোয়াক্কা না করে ইটভাটাগুলো পরিচালনা করছিল। ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।’ পরিবেশ সুরক্ষায় অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ