হোম > সারা দেশ > রংপুর

স্ত্রীর মামলায় গ্রেপ্তার হলেন বেরোবি কর্মকর্তা

বেরোবি প্রতিনিধি

যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেরোবি কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সঙ্গে স্ত্রী লায়লা আরজুমান বানুর ইসলামি শরিয়ত অনুসারে বিয়ে হয়। সংসার করাকালীন প্রায় সময় তিনি স্ত্রীর বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ৫০ লাখ টাকা এনে দিতে বলেন। যৌতুকের টাকা দিতে না পারায় একপর্যায়ে তাকে খাটের ওপর ফেলে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কর্মকর্তার স্ত্রী থানায় মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে চালান দেওয়া হয়েছে।’

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রক্টর শরিফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ