হোম > সারা দেশ > রংপুর

খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি, জব্দের পর দরিদ্রদের মধ্যে বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য খোলাবাজারের বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের ৮০ হাজার টাকা জরিমানা এবং পণ্য জব্দ করা হয়। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

ব্যবসায়ীরা হলেন উপজেলার ধর্মপাল ইউনিয়নের সামসুল ইসলামের ছেলে আরিফ রেজা ও হুচেন আলীর ছেলে মোস্তাকিম আলম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আরিফের দোকান থেকে টিসিবির বিতরণকৃত ২ লিটার ওজনের ৭০টি সয়াবিন তেলের বোতল, ডাল ২৭৮ কেজি ও চাল ৬৬৯ কেজি। অপর দিকে, মোস্তাকিমের দোকান থেকে সয়াবিন তেল ১২৮ লিটার, চাল ৯০৬ কেজি ও ডাল ৩০২ কেজি জব্দ করে ধর্মপাল ইউনিয়ন পরিষদে রাখা হয়।

ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বলেন, একই পরিবারে একাধিক কার্ড থাকায় অনেকেই বেশি দামে বাজারে বিক্রি করেন। কেউ দলীয়ভাবে পেয়েছেন। আবার কেউ চেয়ারম্যান-মেম্বারদের কাছ থেকে পেয়েছেন। 

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম বলেন, টিসিবির পণ্য দোকানে পাওয়ায় দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পণ্যগুলো জব্দ কর হয়। 

ময়নুল ইসলাম আরও বলেন, আজ শুক্রবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের সদস্য ও অসচ্ছল মানুষের মাঝে ওই সব পণ্য বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ