হোম > সারা দেশ > নীলফামারী

মেয়ের বাড়িতে যাওয়ার পথে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে অটোরিকশা উল্টে তমিজ উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার তিনজন নারী যাত্রী। 

আজ শনিবার দুপুরে জলঢাকা উপজেলার টেংগনমারী-মীরগঞ্জ সড়কের চৌধুরী বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়। 

নিহত তমিজ উদ্দিন জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা মাঝাপাড়া গ্রামের মৃত পুনে মামুদের ছেলে। 

পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়ায় মেয়ের বাড়ির উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে অটোরিকশায় রওনা দেন তমিজ উদ্দিন। এ সময় চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে নিহত হন তমিজ উদ্দিন। 

ওই দুর্ঘটনায় পানিয়াল পুকুর সরকারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী জবা বেগম (৪০), একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আজে খাতুন (৫০) ও মৃত ছামছুল ইসলামের স্ত্রী রশিদা বেগম (৫৫) নামের তিন নারী যাত্রী গুরুতর আহত হন। 

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় জবা বেগমের অবস্থার অবনতি হলে তাঁকে আজ বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ