হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসচাপায় তপন সাহা (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট  উত্তরা ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শুকুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত তপন সাহা ধাপেরহাট ইউনিয়নের বড় সাহাপাড়া গ্রামের মৃত্যু হরিপদ সাহার ছেলে। তিনি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে ধাপেরহাট থেকে মোটরসাইকেল চালিয়ে তপন সাহা বাড়ি ফিরছিলেন। পালানপাড়ার উত্তরা ব্যাংকের সামনে ফোর লেন সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে গুরুতর আহত হন তপন। উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী বলেন, বাসের চাপায় নিহত ব্যবসায়ী তপন সাহার মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাটি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ