হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রাসেলস ভাইপার ভেবে ‘পাহাড়ি বোড়া’ পিটিয়ে মারল স্থানীয়রা 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে রাসেলস ভাইপার ভেবে স্থানীয়রা অন্য একটি সাপ পিটিয়ে মেরেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তিস্তা নদী বেষ্টিত থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর শেখের খামার এলাকায় এ ঘটনা ঘটে। বন কর্মকর্তা বলছেন, পিটিয়ে মারা সাপটি পাহাড়ি বোড়া।

স্থানীয় যুবক ওবায়দুল ইসলাম (৩২) ও আবু সাঈদ (২৮) আজকের পত্রিকাকে জানান, তাঁরা সকালে তিস্তা নদীর তীরে পানি দেখতে যান। এ সময় তিস্তা নদীর ভাঙনরোধে তীরে ফেলা জিও ব্যাগের ওপর একটি সাপ দেখতে পান। তারা সাপটিকে রাসেলস ভাইপারের বাচ্চা সন্দেহে পিটিয়ে হত্যা করেন। এরপর সাপটিকে স্থানীয় পাকার মাথা বাজারে নিয়ে আসলে স্থানীয়রা ভিড় করেন।

এলাকাবাসী আব্দুল জলিল, জয়নালসহ কয়েকজন বলেন, সাপটি লম্বায় প্রায় তিন ফিট। হুবহু রাসেলস ভাইপার সাপের মতো দেখতে। পরে বন কর্মকর্তা সবাইকে জানান এটি পাহাড়ি বোড়া সাপ, রাসেলস ভাইপার নয়। এ সময় সাপটিকে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, রাসেলস ভাইপার সন্দেহে মেরে ফেলা সাপটি পাহাড়ি বোড়া। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তাই সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ