হোম > সারা দেশ > দিনাজপুর

নারী ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে ভালো করবেন: খালিদ মাহমুদ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নারী ফুটবলাররা এশিয়াতে ভালো অবস্থানে রয়েছেন। তাঁরা একসময় আন্তর্জাতিক অঙ্গনে অনেক ভালো করবেন।’ 
 
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এক সময় মেয়েদের খেলাধুলায় তেমন উৎসাহ দেওয়া হতো না। এখন তাঁরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন খেলাধুলা করছে। বর্তমানে প্রাইমারি স্কুল পর্যায়ে অনেক প্রতিযোগিতা হচ্ছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট বেশ জনপ্রিয় হয়েছে।’ 

আজ সোমবার বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আসলাম প্রমুখ। 

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ