হোম > সারা দেশ > কুড়িগ্রাম

পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিম খান ইউনিয়নের আলসিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশুর নাম মাহাদী ইসলাম (৬) ও ফারাদী (৬)। তারা চাচাতো ভাই। তাদের বাবার নাম যথাক্রমে সোহাগ ও সাজু। 

নাজিম খান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে চেয়ারম্যান জানান, দুপুরের দিকে শিশু মাহাদী ও ফারাদী খেলতে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে সন্ধান চালায়। একপর্যায়ে পানিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুই শিশুর মৃত্যুর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ