হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে বাসচাপায় নারী নিহত, আটক ১

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় জোসনা বেগম (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসসহ হেলপারকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা উপজেলার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী। আটক হেলপার কনক মিয়া (২৪) গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরে মাঠেরহাট বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জোসনা। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা বাসসহ হেলপারকে আটক করেন। সুযোগ বুঝে পালিয়ে যান চালক। খবর পেয়ে পুলিশ বাসসহ হেলপারকে থানা হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, বাসসহ হেলপারকে আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ