হোম > সারা দেশ > কুড়িগ্রাম

উলিপুরে আ.লীগের সভাপতি আবার গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 

গ্রেপ্তার আহসান হাবীব রানা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার পৌর শহরের আল স্বাদ হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৭ অক্টোবর প্রথম গ্রেপ্তার হন তিনি। পরে জামিনে মুক্তি পান।

আহসান হাবীব রানা উপজেলার কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে। তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

থানা–পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা বেধড়ক মারধর করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৮০ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আহসান হাবীব রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ