হোম > সারা দেশ > গাইবান্ধা

নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে শিশুর লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণাধীন বাসার ছাদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাটের জিসান পাম্প এলাকার মহাসড়ক সংলগ্ন পশ্চিম পাশের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজার রহমানের বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শিশুর নাম সোহান মিয়া (১৩)। সে ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। লাশ উদ্ধারের ঘটনাস্থলের পাশে তার বাসা। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্বিতীয়তলার নির্মাণাধীন ছাদের একটি পিলারের রডের ওপর সোহান মিয়ার মরদেহ আটকে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। 

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী আজ রাত সাড়ে ৮টার দিকে আজকের পত্রিকাকে বলেন, ওই স্থান থেকে সোহান মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ