হোম > সারা দেশ > দিনাজপুর

রড দিয়ে খেলছিল দুই শিশু, আঘাতে এক শিশুর মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে রড দিয়ে দুই শিশু খেলার সময় আঘাত পেয়ে সিয়াম বাবু (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের জাকির হোসেনের ছেলে। 

নবাবগঞ্জ থানার এসআই (উপপরিদর্শক) মো. আহনাফ আজকের পত্রিকাকে বলেন, সিয়াম বাবুসহ আরেক শিশু ছেলে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙিনায় খেলা করছিল। ওই শিশু সুতার মাথায় ছোট রড বেঁধে চরকি খেলার একপর্যায়ে আঘাতে গুরুতর আহত হয় সিয়াম বাবু। পরে স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে দলারদরগা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুল ইসলাম বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ