হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

খানসামায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয় প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

হালনাগাদ ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দিনাজপুরের খানসামা উপজেলায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

রোববার (৯ মার্চ) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের টু-স্টার ব্রিকসে এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার এতে নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসন) মনোয়ার ইসলাম, খানসামা থানার ওসি নজমূল হকসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ