হোম > সারা দেশ > গাইবান্ধা

বিষ দিয়ে পুকুরের মাছ নিধন, দিশেহারা চাষি

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ দিয়ে এক চাষির পুকুরের মাছ মেরে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ দিয়ে এন্তাজুল মিয়া (৫০) নামে এক চাষির পুকুরের সব মাছ মেরে ফেলা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুকবিষ্ণুপুর গ্রামের ওই পুকুরে একের পর মরা মাছ ভেসে উঠতে থাকে।

ভুক্তভোগী মাছচাষি এন্তাজুল একই গ্রামের মৃত মহির উদ্দীন বাবুর ছেলে। পূর্বশত্রুতার জেরে এই কাজ করা হয়েছে বলে দাবি তার।

এন্তাজুল বলেন, তিনি পৈতৃক এক বিঘার একটি পুকুরে নিয়মিত মাছ চাষ করে আসছেন। এটাই পরিবারসহ তাঁর জীবিকা নির্বাহের একমাত্র পথ। আজ সকালে লোকমুখে খবর পেয়ে পুকুরে এসে দেখতে পান মরা মাছ দিয়ে পুকুর ছেয়ে গেছে। বর্তমানে পরিবারের জীবন-জীবিকা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন এন্তাজুলের স্ত্রী আলেয়া বেগম।

গাইবান্ধার পলাশবাড়ীতে বিষ দিয়ে এক চাষির পুকুরের মাছ মেরে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেদুল ইসলাম বাবু বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত মাছচাষিকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ