হোম > সারা দেশ > গাইবান্ধা

ফুলছড়িতে ভিজিএফের চাল লুট, হামলা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি 

ফাইল ছবি

গাইবান্ধার ফুলছড়িতে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করার সময় লুটপাট হয়েছে। আজ বুধবার উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদে (ইউপি) এ ঘটনা ঘটে। বাধা দিতে গিয়ে ইউপি সচিবসহ কয়েকজন আহত হয়েছেন।

ইউপি চেয়ারম্যান আল আমিন আহমেদ অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা চালের টোকেন দাবি করে আসছিলেন। না দেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা লোকজনকে খেপিয়ে তোলেন। বাধা দিলে তাঁরা লোকজন নিয়ে চাল লুটপাট করেন এবং ইউপি সচিব, গ্রাম পুলিশ ও বিতরণের কাজে নিয়োজিত কয়েকজনকে মারপিট করেন।

এদিকে বিএনপিকে দোষারোপ করায় বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ফুলছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তাঁরা ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ