হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও ভুট্টাখেতে নারীর লাশ, স্বামীকে খুঁজছে পুলিশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও ভুট্টাখেতে নারীর লাশ। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে রুমানা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়।

রুমানা বেগম ওই এলাকার অটোচালক দেলোয়ার হোসেনের স্ত্রী। তাঁর দুটি সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রুমানার স্বামী দেলোয়ার হোসেন মাদকাসক্ত ও জুয়াড়ি। নেশার টাকার জন্য তিনি প্রায়ই রুমানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। তাঁদের মধ্যে পারিবারিক কলহ ছিল। ঘটনার আগের রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা সুমন বলেন, ‘রুমানার স্বামীর সঙ্গে প্রায় সময় ঝগড়া হতো। আজ সকালে জানতে পারি, রুমানার লাশ ভুট্টাখেতে পাওয়া গেছে। কী কারণে মারা গেছেন, তা বলতে পারছি না। তবে মনে হচ্ছে, তাঁকে কেউ হত্যা করেছে।’

ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

ওসি বলেন, নিহতের স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ