হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারী সদর উপজেলায় ৭ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় জড়িত আবু বক্কর (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ শনিবার দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

নীলফামারী সদর থানায় শিশুটির মামার করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিশুটি ১১ মার্চ দুপুরে স্কুল শেষে মামার বাড়িতে ফিরছিল। পথে আবু বক্কর শিশুটিকে পেঁপে দেওয়ার কথা বলে নির্জন একটি বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতে শিশুটিকে ধর্ষণ করে বক্কর। ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয় শিশুটিকে। ঘটনার দুই দিনের মাথায় ১৪ মার্চ রাতে শিশুটি অসুস্থ বোধ করলে বিষয়টি তার নানিকে জানায়।

এরই মধ্যে জানাজানি হলে স্থানীয়রা বক্করকে আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার বাদী জানান, শিশুটির মা সৌদিপ্রবাসী। এ কারণে ৭ বছরের ভাগনি তাদের বাড়িতে থাকে। অভিযুক্ত আবু বক্করের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান বাদী।

নীলফামারী থানার ওসি মোস্তাফিজুর রহমান সাঈদ জানান, আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি দ্রুত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম জানান, হাসপাতালে ভর্তি রেখে শিশুটির পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা চলছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ