হোম > সারা দেশ > কুড়িগ্রাম

তিস্তায় নৌকাডুবি: ৪র্থ দিনে আরেক শিশুর মরদেহ উদ্ধার 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে নৌকাডুবির চতুর্থ দিনে কুলসুম নামের আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। এই ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার বজরা ইউনিয়নের সাতালস্কর এলাকার কাশিয়ারচরে ভাসমান অবস্থায় এই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। তিনি বলেন, ‘আজ শনিবার সকালে স্থানীয়রা শিশু কুলসুমের মরদেহ করেন। সে বজরা পশ্চিমপাড়া এলাকার কয়জাল হকের মেয়ে।’ 

স্থানীয় বাসিন্দা আশরাফুল আলম, আলী হোসেন ও জয়নাল জানান, ১৯ জুন সন্ধ্যায় তিস্তা নদীবেষ্টিত বজরা ইউনিয়নের খামার দামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঝের চর এলাকায় ২৫ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দিন রাতেই ১৮ জনকে জীবিত ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। 

নৌকাডুবির পর উদ্ধার অভিযান চলার মধ্যে আজ শনিবার শিশু কুলসুমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এখনো নিখোঁজ রয়েছেন আনিছুর রহমান (২৮), রুপালী বেগম (২৩), আইরিন (৯), ইরা মনি (১০) ও শামীম (৫)। নিখোঁজদের ফিরে পেতে নদীতীরে স্বজনেরা দিন–রাত অপেক্ষা করছেন। 

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবস্টেশন কর্মকর্তা আব্বাস আলী বলেন, ‘নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চলমান রয়েছে।’ 

বজরা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক জানান, নৌকাডুবির স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভাটি এলাকায় আজ শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী উদ্ধার করেন। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ