হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মজিবর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড়গোছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মজিবর রহমান (৪৫) উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বড়পলাশবাড়ী গ্রামের মৃত নফিল উদ্দীনের ছেলে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মজিবর। এ সময় বড়গোছিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তিনি রাস্তায় পড়ে যান। তখন অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁর মাথায় চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আজ শনিবার বেলা ১১টার দিকে মজিবরের মরদেহের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানায় পরিবার।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ