হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, দেবর-শাশুড়ি আটক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় আটক দেবর সুমন চন্দ্র। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ধনতলা ইউনিয়নের গণেশপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর দেবর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম বিনতা রানী (২৮)। তিনি গণেশপাড়ার সবুজ চন্দ্রের স্ত্রী ও বড়বাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের বুধুরাম পালের মেয়ে। আটক দুজন হলেন সবুজের ভাই সুমন চন্দ্র ও মা বাসন্তী রানী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূত্রে ঢাকায় থাকা সবুজ দুই বছর আগে গোপনে বিয়ে করে বাড়িতে আসা বন্ধ করে দেন। অন্যদিকে বিনতা রানী দেবর সুমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার দুই পরিবারের মধ্যে বৈঠক হয়। বৈঠকে স্বামীকে তালাক দিয়ে দেবরের সঙ্গে বিনতার বিয়ে নিয়ে প্রস্তাব ওঠে।

শুক্রবার বিনতার বাবা বুধুরাম বলেন, ‘সকালে মেয়ে ফোন করে খুব কান্নাকাটি করছিল। মোবাইলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ঘণ্টাখানেক পর শুনতে পেলাম মেয়ে আর নেই। ছুটে গিয়ে দেখি লাশ বারান্দায় পড়ে রয়েছে।’

বিনতার ভাই পরেশ চন্দ্র অভিযোগ করে বলেন, ‘আমার বোনকে কৌশলে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল দেবর সুমন ও তার পরিবারের লোকজন। আমরা ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ নামিয়ে নেয় বারান্দায়। আমার বোনের পেটের বাচ্চা নষ্টের চেষ্টা করেছিল পরিবারটি। ব্যর্থ হয়ে মেরেই ফেলে। আমি দেবর, স্বামী, শাশুড়িসহ জড়িত সবার বিচারের দাবি করছি।’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় আটক শাশুড়ি বাসন্তী রানী। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দেবর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ