হোম > সারা দেশ > রংপুর

নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

নীলফামারী প্রতিনিধি

ঋণ খেলাপির অভিযোগে নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদের মনোনয়ন বাতিল হয়েছে। আজ রোববার যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্রটি বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রূপালী ব্যাংক নীলফামারী শাখা শাহিদ মাহমুদকে ঋণ খেলাপি উল্লেখ করে তথ্য প্রদান করায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি আগামী ৮ মে তারিখের মধ্যে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে আপিল করতে পারবেন।’ 

এর আগে তৃতীয় ধাপে (২ মে) নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যানসহ পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন–সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুজার রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন কুমার রায় ও জাতীয় পার্টির নেতা (জাতীয় যুব সমাজের সাবেক সভাপতি) মো. তরিকুল ইসলাম। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন দাখিল করেছেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ হয়েছে। 

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘রূপালী ব্যাংক নীলফামারী শাখা থেকে আমার মালিকানাধীন উত্তরা বীজ হিমাগারের নামে ১৫ কোটি টাকার ঋণ নিয়েছি। যার মধ্যে আমি ১১ কোটি টাকা উত্তোলন করি। এখনো চার কোটি টাকা ব্যাংকে আছে। আমি কোনোভাবে ঋণ খেলাপি না। এ বিষয়ে আমি আপিল করব।’

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’

পীরগঞ্জে ব্যালট উদ্ধার, ইউএনওর গাড়িতে হামলা-ভাঙচুর

বেরোবিতে রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও শিবিরের কমিটি ঘোষণা

মসজিদের ইমাম থেকে সংসদে পীরগঞ্জের নুরুল আমিন

রংপুরের ২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিএনপির বিক্ষোভ

রংপুর-৫ আসন: জামানত হারালেন ৮ প্রার্থী

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুরে এনসিপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ