হোম > অর্থনীতি

এক দশকের মধ্যে সর্বনিম্ন এডিপি ছাড়

আজকের পত্রিকা ডেস্ক­

২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ২৯ শতাংশে। যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন ছাড়। আজ রোববার (১৫ ডিসেম্বর) প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যে এই চিত্র উঠে এসেছে।

আইএমইডির তথ্যানুযায়ী, গত অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ১৭ দশমিক শূন্য ৬ শতাংশ এবং তার আগের অর্থবছরে ১৮ দশমিক ৪১ শতাংশ। অর্থাৎ ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের একই সময়ে প্রায় ৫ শতাংশ এডিপি ছাড় কম হয়েছে। যা গত এক দশকে দ্বিতীয় সর্বনিম্ন ছিল ২০১৫-১৬ অর্থবছর, ওই বছর এডিপি বাস্তবায়নের হার ছিল ১৬ দশমিক ৮৪ শতাংশ।

সূত্র জানায়, সরকারি সংস্থাগুলো গত অর্থবছরের একই সময়ে ব্যয় করেছিল ৪৬ হাজার ৮৫৭ দশমিক ৩৮ কোটি টাকা। আর চলতি অর্থবছরের ব্যয় হয়েছে ৩৪ হাজার ২১৪ দশমিক ৫৫ কোটি টাকা। চলতি অর্থবছরে সরকারের এডিপি বরাদ্দ ছিল ২ লাখ ৭৮ হাজার ২৮৮ দশমিক ৯০ কোটি টাকা।

আইএমইডির কর্মকর্তারা জানান, চলমান ও নতুন প্রস্তাবিত প্রকল্পগুলোর বিষয়ে সরকারে পর্যালোচনা শেষ না হওয়ায় অনেক প্রকল্পে অর্থছাড় কম হচ্ছে। এর প্রভাবে এডিপি বাস্তবায়নেও ধীর গতি দেখা দিয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর অনেক প্রকল্পে ঠিকাদার চলে গেছে। এ কারণে এডিপি বাস্তবায়ন হার কম।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল