হোম > অর্থনীতি

টেসলার ১১০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ১১০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটারে টেসলার শেয়ার বিক্রি নিয়ে ভোট দেওয়ার পর ইতিবাচক ফল আসায় এই শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক।

গতকাল বুধবার শেয়ার বিক্রির পক্ষে ভোট আসার দুই দিনের মধ্যে কোম্পানির শেয়ার প্রায় ১৬ ভাগ কমে গেছে।

মার্কিন স্টক মার্কেট নিয়ন্ত্রকের তথ্য অনুসারে, ইলন মাস্ক কোম্পানির ৯ লাখ ৩০ হাজারের বেশি শেয়ার বিক্রি করেছেন। এটি তার মোট শেয়ারের প্রায় ০.৫ শতাংশ। এ ছাড়া এর আগে গত সেপ্টেম্বরে ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে কিছু শেয়ার বিক্রি করেছিলেন ইলন মাস্ক। 

এর আগে গত শনিবার ইলন মাস্ক টুইটারে তাঁর শেয়ার বিক্রির বিষয়ে মতামত দেওয়ার জন্য একটি ভোট দেন। এরপর টুইটারে তাঁর ৬ কোটি ৩০ লাখ অনুসারীর মধ্যে ৩৫ লাখ মানুষ ভোট দেয়। এর মধ্যে ৫৮ শতাংশ মানুষ তাঁর শেয়ার বিক্রির পক্ষে ভোট দেন। 

ভোট দেওয়ার সময় ইলন মাস্ক বলেছিলেন, ভোটের যেকোনো ধরনের ফলাফল তিনি মেনে নেবেন। এরপরই শেয়ার বিক্রি করলেন ইলন মাস্ক।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে