হোম > অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন খান। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানকে মুখপাত্র হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য বিদায়ী মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হয়েছেন। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস বিভাগ-১ থেকে ইস্যু কররা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মুখপাত্র আরিফ হোসেন খানকে সার্বিক সহযোগিতার জন্য দুজন সহকারী মুখপাত্র কাজ করবেন। তাঁরা হলেন—ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন বিভাগের পরিচালক সাঈদা খানম।

উল্লেখ্য, নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার বুধবার মুখপাত্র হিসাবে গতকাল সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের নিয়মাচার অনুযায়ী তাকে রাজশাহীতে অফিসে স্থানান্তর করায় নতুন মুখপাত্র নিয়োগ দেওয়া হয়েছে।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল