হোম > অর্থনীতি

জ্বালানি তেলের দামে পতন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনে চাহিদা কমায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৩৭ লাখ ব্যারেল কম অপরিশোধিত তেল উত্তোলন হয়েছে। 

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে সবচেয়ে বেশি অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে চীন। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ায় সেখানে তেলের চাহিদা কম। সম্প্রতি দেশটিতে তেলের চাহিদা কমে যাওয়ায় দামে এ প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। 

তথ্য বলছে, আগামী সেপ্টেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমিয়ে ধরা হয়েছে ৮১ ডলার ১২ সেন্ট। 

এ ছাড়া, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমিয়ে ৭৬ ডলার ৯৮ সেন্ট ধরা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন আরও জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৩৭ লাখ ব্যারেল কম অপরিশোধিত তেল উত্তোলন করা হয়েছে। দেশটিতে গ্যাসোলিনের মজুত ৫৬ লাখ ব্যারেল কমেছে। ডিসটিলেটের মজুত কমেছে ২৮ লাখ ব্যারেল।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল