হোম > অর্থনীতি

স্মারক স্বর্ণমুদ্রার দাম ফের বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ইতিহাসে সোনার দাম এখন সর্বোচ্চ। এর পরিপ্রেক্ষিতে স্মারক মুদ্রার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ৫ হাজার টাকা করে বাড়িয়ে ৯৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সোনার দাম বাড়ায় এ মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, গত ২ নভেম্বর প্রতিটি স্মারক মুদ্রার দাম ৩০ হাজার টাকা বাড়িয়ে ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০০০ ’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০–২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১–২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের স্বর্ণ দিয়ে প্রস্তুত করা ১০ গ্রাম ওজনের এসব স্মারক স্বর্ণমুদ্রার (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৯৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল