হোম > অর্থনীতি

নগদের জন্য বিদেশ থেকে বিনিয়োগ আনা হবে: গভর্নর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস নগদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নগদের ক্ষেত্রে এত দিন যেসব প্র্যাকটিস করা হয়েছে, তা ঠিক ছিল না। নগদের মধ্যে এখন থেকে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। আর প্রতিষ্ঠানটি সঠিকভাবে চালাতে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা হবে। নগদে প্রশাসক নিয়োগের পরদিন গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

গভর্নরের বক্তব্যের আগে  বাংলাদেশ ব্যাংকে নগদে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসক বদিউজ্জামান দিদার আগের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্বভার বুঝে নেওয়ার সময় ডাক অধিদপ্তরের পরিচালক আবু তালেব, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

পরে নগদের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বদিউজ্জামান দিদার বলেন, নগদের এখনো পরিপূর্ণ লাইসেন্স নেই। তবে আইন অনুযায়ী ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। তাই আগামী এক বছর প্রতিষ্ঠানটিকে নেতিবাচক অবস্থান থেকে ফিরিয়ে এনে পরিপূর্ণ লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

বদিউজ্জামান দিদার বলেন, নগদ এত দিন যেভাবে ব্যবসা করে আসছিল, সেভাবেই করবে। শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে। আর প্রয়োজন মনে হলে যেকোনো সময় পরিচালিত কার্যক্রম নিরীক্ষা করা হবে। এ ছাড়া কর্মরত কারও চাকরি যাবে না। বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দেওয়ায় নগদের বর্তমান পর্ষদ ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থাকছে না।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল