হোম > অর্থনীতি

সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এয়ার এ্যাস্ট্রা’র ট্রেড পার্টনারদের সৌজন্যে সৈয়দপুরের ইকো রিসোর্ট এ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ার এ্যাস্ট্রা জানায়, বিজনেস পার্টনার মিটে সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারিসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর এয়ারপোর্টের পরিচালক সুপ্লব কুমার ঘোষ, এয়ার এ্যাস্ট্রার চিফ এক্সিকিউটিভ অফিসার ইমরান আসিফ, চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

এ সময় এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, সৈয়দপুর অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। বর্তমানে এই রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা, যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে শিগগিরই আরও ফ্লাইট এ রুটে যুক্ত করা হবে।

সৈয়দপুরের পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চারটি, কক্সবাজার রুটে চারটি ও সিলেট রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। এয়ার এ্যাস্ট্রা সম্মানিত যাত্রীদের সুবিধার্থে ইন-ফ্লাইট ম্যাগাজিন ও শিশুদের জন্য ফানবুক প্রদান করে থাকে।

যাত্রীরা ফ্লাইট টিকিট এয়ার এ্যাস্ট্রা’র ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, অনলাইন ও অফলাইন্ ট্রাভেল এজেন্সি থেকে ক্রয় করতে পারবেন। এয়ার এ্যাস্ট্রা’র বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। শিগগিরই  আন্তর্জাতিক রুটেও ডানা মেলবে এয়ার এ্যাস্ট্রা।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে