হোম > অর্থনীতি

খেলাপি আদায়ে অর্থ ঋণ আদালতকে আরও সক্রিয় করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

খেলাপি ঋণ আদায় অর্থ ঋণ আদালতকে আরও সক্রিয় করার উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে হাইকোর্টে হওয়া রিটের বিষয়ে নেওয়া পদক্ষেপ দ্রুত নিষ্পত্তি করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, হাইকোর্টের রিট মামলা নিষ্পত্তি করার জন্য দুটি বেঞ্চ রয়েছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ও গভর্নরের সঙ্গে আমার আলোচনা হয়েছে, যাতে এই বেঞ্চগুলো আগামী তিন মাস শুধু রিটগুলো পরিচালনা করে।

কোনো ব্যাংক বন্ধ হবে না উল্লেখ করে ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, কিছু ব্যাংক হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, ব্যাংক খাতের যে সব খারাপ সিনড্রোম ছিল সেগুলো কারেকশন হচ্ছে। ইসলামী ব্যাংক দুর্বলতা কাটিয়ে উঠছে। কোনো ব্যাংক বন্ধ করার ইচ্ছা সরকারের নেই। এটা আমরা সবাইকে আশ্বস্ত করছি। আমানতকারীদের সুরক্ষা দেওয়া হবে ব্যাংক খাতে হারানো আস্থা ফিরিয়ে আনাই আমাদের অন্যতম লক্ষ্য।

ভালো ব্যবসায়ীদের ভীত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, যারা ঋণ নিয়ে ঠিকমতো ফেরত দেন এবং ঠিকমতো কর দেন, তাদের কোনো সমস্যা হবে না। তারাই ভিতু হয়ে আছে, যারা বিগত সরকারের সময়ে নানাভাবে অনেক কিছু করেছে।

তিনি বলেন, বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি কর্মকর্তা যারা আছেন, তাঁদের বেতন–ভাতা আটকাবে না। এডিপিতে কোন কোন প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে অর্থ সচিব ড. মুহাম্মদ খায়েরুজ্জামান মজুমদার বলেন, আমরা আইএমএফের তিন বছর মেয়াদি ঋণ কর্মসূচিতে রয়েছি। এর বাইরেও অতিরিক্ত সহায়তা সহায়তা চাওয়া হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যে আমরা আইএমএফ থেকে ১ বিলিয়ন ডলার পাওয়ার আশা করছি। আগামী ৪ ডিসেম্বর আইএমএফ টিম বাংলাদেশে আসছে। তখন এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে এডিবির ৬০০ মিলিয়ন ডলার ও বিশ্ব ব্যাংক ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেন, যেসব দুর্বল ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, তারা যাতে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে সে জন্য খুব দ্রুত উদ্যোগ দেখা যাবে।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে