হোম > অর্থনীতি

শেষ একনেকে উঠছে রেকর্ড ৮২ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বসছে বর্তমান সরকারের শেষ একনেক সভা। এতে রেকর্ড ৮২টি প্রকল্প তোলা হবে অনুমোদনের জন্য। এর বেশির ভাগই মন্ত্রী-এমপিদের চাহিদার প্রকল্প। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে পরিকল্পনা মন্ত্রণালয় মনে করে, বেশ কিছুদিন ধরে একনেক সভা না হওয়ার কারণে প্রকল্পের সংখ্যা বেড়েছে। এটা শেষ একনেক বলেই করা হচ্ছে এমন নয়।

জানা যায়, প্রস্তাবিত প্রকল্পের মধ্যে ৪৪টি নতুন ও সংশোধিত প্রকল্প। ৬টি মেয়াদ বাড়ানোর আর বাকি ৩২টি পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত প্রকল্প। অনুমোদনের জন্য তালিকায় থাকা প্রকল্পের মধ্যে পরিকল্পনামন্ত্রী, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ আরও অনেকের সুপারিশের প্রকল্প রয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেওয়া হয়েছে। নতুন এডিপিতে ১ হাজার ৩০৯টি চলমান প্রকল্প রয়েছে। ৮২৫টি প্রকল্প বরাদ্দহীন নতুন প্রকল্প।

প্রস্তাবিত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো নওগাঁ, মাগুরা ও জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিন প্রকল্প; মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প, লার্নিং এডুকেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অফসাইড পানি সরবরাহের সুবিধাদি স্থাপন প্রকল্প, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩-এর গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো নির্মাণ; যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প, ১০ জেলায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল