হোম > অর্থনীতি

এনবিআরের ট্রান্সফার প্রাইসিং সেল যুক্ত হলেন তিন পরামর্শকসহ ১৪ কর্মকর্তা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের ট্রান্সফার প্রাইসিং সেলে তিন পরামর্শকসহ ১৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কর প্রশাসনের দুটি পৃথক আদেশে তাদের এ দায়িত্ব দেওয়া হয়।

এক দশক পেরিয়ে গেলেও এনবিআরের ট্রান্সফার প্রাইসিং সেলের কাজ পুরোদমে শুরু হয়নি। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সেলটিতে ১৪ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হলো।

এনবিআর সূত্রে জানা গেছে, কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন ও মো. শাব্বির আহমদ এবং অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মহিদুল হাসানকে সেলের পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া অতিরিক্ত কর কমিশনার মাহমুদুল হাছান ভূঁইয়া, জাফর ইমাম, মোহাম্মদ তারিক ইকবাল, ওয়াকিল আহমদ, ইরিন ইসলাম জুলি, যুগ্ম কর কমিশনার তানভীর মোর্শেদ, উপ কর কমিশনার নাজমা পারভিন, কাজী রুকাইয়া সুলতানা, ফারুক হোসেন, মুনিয়া সিরাত ও মাসরুবা শারমিন ওয়ারেছীকে ট্রান্সফার প্রাইসিং কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল