হোম > অর্থনীতি

ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার পতনের পর থেকেই নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দি‌য়ে আসছিল বাংলাদেশ ব্যাংক। তবে এবার সেই সীমা তুলে দেওয়া হয়েছে। আজ শনিবার এক ক্ষুদে বার্তায় এই সময় সীমা তুলে দেওয়ার তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনি জানান, ‘রোববার থেকে ব্যাংক থেকে টাকা উত্তলোনের সীমা আর থাকছে না।’ 

এর আগে গত সপ্তাহে এক‌টি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলার সীমা নির্ধারণ দেওয়া হয়েছিল। তার আগের সপ্তাহে এই সীমা ছিল ৪ লাখ টাকা। তারও আগে গত ১৭ আগস্ট অ্যাকাউন্ট থেকে উত্তোলনের সীমা ৩ লাখ টাকা বেঁধে দেওয়া হয়েছিল। তারও আগে গত ১০ আগস্ট বলা হয় অ্যাকাউন্ট থেকে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তারও আগে ৮ আগস্ট বৃহস্প‌তিবার এক লাখ টাকার বে‌শি নগদ উত্তোলন কর‌তে পা‌রে‌নি গ্রাহক।  

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক লুটপাট, দুর্নীতি ও শেয়ারবাজারে কারসাজি করে অবৈধ উপায়ে বিপুল অর্থবৈভবের মালিকেরা যেন টাকা পাচার করতে না পারে এ জন্য সতর্ক কর‌তে নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে