হোম > অর্থনীতি

ভ্যাট দিতে হবে চাকরির আবেদনেও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এখন থেকে অনলাইনে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির আবেদন করলে প্রার্থীদের কাছ থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আবেদন ফির ওপর কমিশন আদায় করা হবে। প্রথমবারের মতো চাকরির আবেদনের ফির সঙ্গে ভ্যাট আদায়ের এ সিদ্ধান্ত নেওয়া হলো। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ চাকরির আবেদন মাশুলের সঙ্গে ভ্যাটের হার বসিয়ে সম্প্রতি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

এই প্রজ্ঞাপন জারির ফলে একই বিষয়ে গত বছরের ২২ সেপ্টেম্বর করা প্রজ্ঞাপনটি বাতিল হয়ে গেছে। নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, টেলিটকের মাধ্যমে অনলাইনে সরকারি চাকরির আবেদন করার ক্ষেত্রে আবেদন ও পরীক্ষার ফি নেওয়া হবে।

পরীক্ষার ফি বাবদ নেওয়া অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটককে দিতে হবে, আর ভ্যাট হিসেবে আদায় করা হবে কমিশনের ১৫ শতাংশ। ফলে সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের খরচ কিছুটা বাড়বে।

আগে আবেদন ফির ওপর ১০ শতাংশ কমিশন নেওয়ার বিধান থাকলেও কোনো ভ্যাট আদায় করা হতো না।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, টেলিটকের মাধ্যমে ফি ৬০০ টাকা দিতে হলে চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০ শতাংশ কমিশন হিসেবে অতিরিক্ত ৬০ টাকা এবং কমিশনের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ৬ টাকা নেওয়া হবে। অর্থাৎ আবেদনকারীকে ৬০০ টাকা ফির সঙ্গে অতিরিক্ত ৬৬ টাকা দিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবম গ্রেড ও তদূর্ধ্ব (নন-ক্যাডার) পদের জন্য আবেদন ফি হবে ৬০০ টাকা, দশম গ্রেডের জন্য ৫০০, ১১-১২তম গ্রেডের জন্য ৩০০, ১৩-১৬তম গ্রেডের জন্য ২০০ এবং ১৭-২০তম গ্রেডের জন্য ১০০ টাকা।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল