হোম > অর্থনীতি

ভারত ও ভিয়েতনাম থেকে আরও ৩৫ হাজার টন চাল আমদানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ সোমবার (১৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত শনিবার পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ নিয়ে তিন দিনে দেশে ৬১ হাজার টন চাল আমদানি হলো।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০০ টন আতপ চাল কেনা হয়েছে। ভিয়েতনামের চালের এটি দ্বিতীয় চালান। এর আগে প্রথম চালানের ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছে। কিছুদিন পরপরই বিভিন্ন দেশ থেকে চালের চালানগুলো দেশে এসে পৌঁছাচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলতি অর্থবছরের এখন সরকারি ও বেসরকারিভাবে মোট ৬ লাখ ২২ হাজার টন চাল আমদানি হয়েছে। যার মধ্যে সরকার আমদানি করেছে ৩ লাখ ৪০ হাজার টন। বাকি ২ লাখ ৮২ হাজার টন বেসরকারি আমদানিকারকেরা এনেছেন।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল