হোম > অর্থনীতি

কোটিপতি কমলেও ক্ষুদ্র হিসাব বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটিপতিদের হিসাবের সংখ্যা সম্প্রতি কমলেও প্রান্তিক মানুষের জন্য বিশেষ সুবিধার আওতাধীন নো ফ্রিলস অ্যাকাউন্টের (এনএফএ) ১০, ৫০ ও ১০০ টাকার ব্যাংক হিসাব বেড়েছে। চলতি বছরের মার্চ মাস শেষে এসব ব্যাংক হিসাবে আমানত বেড়েছে ২২৫ কোটি টাকা। একই সঙ্গে তিন মাসে হিসাবসংখ্যা বেড়েছে ২৮ হাজার ৩০১টি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ১০, ৫০ ও ১০০ টাকা ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ ছিল ৪ হাজার ৪৬৫ কোটি ৪০ লাখ টাকা, যা চলতি বছরের মার্চ  মাস শেষে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯১ কোটি ১০ লাখ টাকা। সেই হিসাবে তিন মাসে আমানত বেড়েছে ২২৫ কোটি ৭ লাখ টাকা বা ৪ দশমিক ৯৪ শতাংশ। 

একই প্রতিবেদন বলছে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোতে নো-ফ্রিল অ্যাকাউন্টের সংখ্যা ছিল ২ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৫৬০টি। আর চলতি বছরের মার্চ শেষে ব্যাংকগুলোতে স্বল্প আয়ের মানুষের অ্যাকাউন্ট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭২ লাখ ৬৩ হাজার ৮৬১টি। সেই হিসাবে তিন মাসে অ্যাকাউন্ট সংখ্যা বেড়েছে ২৮ হাজার ৩০১টি বা ১ দশমিক শূন্য ৪ শতাংশ। আবার গত বছরের ডিসেম্বর শেষে ক্ষুদ্র হিসাবধারীদের ২০০ কোটি ও ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম থেকে ঋণ নেওয়ার পরিমাণ ছিল ৭১১ কোটি ২৫ লাখ টাকা। চলতি বছরের মার্চ শেষে দাঁড়িয়েছে ৭৬৪ কোটি ৪১ লাখ টাকা। সেই হিসাবে বেড়েছে ৫৩ কোটি ১৬ লাখ টাকা। গত বছরের ডিসেম্বর শেষে এসব হিসাবের মাধ্যমে আসা মোট প্রবাসী আয় সংগ্রহ হয়েছিল ৬৭৪ কোটি ৭৫ লাখ টাকা। আর চলতি বছরের মার্চ শেষে দাঁড়িয়েছে ৬৮৭ কোটি ৮২ লাখ টাকা। বেড়েছে ১৩ কোটি ৭ লাখ। 

উল্লেখ্য, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা কমেছে ১ হাজার ১৮টি। আমানত কমেছে ১ হাজার ৩১২ কোটি টাকা। অথচ একই সময়ে বেড়েছে ক্ষুদ্র হিসাবধারীর সংখ্যা এবং লেনদেন।

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল