হোম > অর্থনীতি

ভারত থেকে সাড়ে ১১ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক

এমভি ডিডিএস মেরিনা জাহাজ। ফাইল ছবি

ভারত থেকে ১১ হাজার ৫০০ টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি ডিডিএস মেরিনা জাহাজ। আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে এই চাল এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ টন চাল দেশে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। দ্রুতই চাল খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে