হোম > অর্থনীতি

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা ও গভর্নর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক কর্মকর্তা এবং নেতাদের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের পরিপ্রেক্ষিতে অনেকে ৫০০ ও ১ হাজার টাকার নোট বাতিলের কথা বলছেন। এসব নোট বাতিল হলে লুকানো টাকাগুলো ব্যাংকে ফেরত আসবে এবং ব্যাংকগুলোর তারল্য সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে অনেকে মনে করছেন। তবে এ প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভিন্ন মত দিয়েছেন।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

১ হাজার ও ৫০০ টাকার নোট বাতিলের গুঞ্জন নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছু বলাই ঠিক না। আমরা বলি এটা থাক। এটা কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।’

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকেও একই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, ‘ডিমনেটাইজেশনের (নোট বাতিল) অভিজ্ঞতা ভালো নয়। আমরা ভারতের ঘটনা দেখেছি। সেখানে ৯৮ শতাংশ টাকা আবার ফেরত এসেছে, অর্থাৎ সাদা হয়ে গেল।’

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ আরও বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের ওপর ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা চেপে বসেছে। এত বিশাল ঋণ কীভাবে পরিশোধ করা হবে তা নিয়ে চাপের মধ্যে রয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়ে সমাধানের জন্য ঋণদাতাদের সরকারের পক্ষ থেকে আলোচনা শুরু হয়েছে।

আরও খবর পড়ুন:

বিমা কোম্পানির নথি-সম্পদ : তল্লাশি ও জব্দের ক্ষমতা পাচ্ছে আইডিআরএ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৮ বিলিয়ন ডলার, দুদিনে বেড়েছে ২৫ কোটি

রমজান উপলক্ষে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

বেলিসিমো নিয়ে এল নতুন আইসক্রিম রোটনডো

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে এল ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন

ইইউ-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের পোশাকশিল্পকে কতটা চাপে ফেলবে

সোনার দাম আরও কমল